Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে চলন্ত প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫

Nuri JahanbyNuri Jahan
১২:৪০ pm ০৫, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ আব্দুল কুদ্দুস, (সিরাজগঞ্জ প্রতিনিধি):

ঢাকা-যমুনা সেতু মহাসড়কের সিরাজগঞ্জে চলন্ত প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় গাড়িতে থাকা চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। ডাকাতির পুরো ঘটনাটি পেছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী ১ মিনিটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহুর্তেই ভাইরাল হয়।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে, সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ ডাকিতর ঘটনা ঘটেছে। মহাসড়কে এমন দুধর্ষ ডাকাতির ঘটনায় সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়কের নিরাপত্তা কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির বাসিন্দা ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর প্রায় এক কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন ২৫ থেকে ০ বছর বয়সী ১০ থেকে ১২ জনের একটি দল প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। ডাকাতদের পরনে লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রত্যেকের হাতে তিন-চার ফুট লম্বা রামদা বা সামুরাই ছিলো। যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়। ভয়াবহ এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। আহত পাঁচজনের মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত এক বৃদ্ধও ছিলেন। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাতে বা ভাঙা কাঁচের টুকরো লেগে তারা আহত হয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাটি শুনেছি তবে তা যমুনা সেতু পশ্চিম থানা এলাকার অধীনে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ভিডিও আমরাও দেখেছি, ভিডি দেখে মহাসড়ক ঘুরছি, জায়গাটি কোথায় তা নিশ্চিত হতে পারছি না। তবে ঘটনাটি যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে জড়িতদের শনাক্তের চেস্টা চলছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম