Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক অনুষ্ঠিত 

Bangla FMbyBangla FM
৬:২৬ am ১৫, জুলাই ২০২৫
in ক্যাম্পাস
A A
0

খাদিমুল সরদার, বেরোবি প্রতিনিধি :

‘অন্যায়ের বিরুদ্ধে, তর্কের নির্ভীক বিস্ফোরণ’ স্লোগানকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ পরিসংখ্যান বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রবিবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সার্বিক সহযোগিতায় ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর। বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।  

শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনের সাথে সুসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা একটি ইতিবাচক পদক্ষেপ। বিতর্ক এমন একটি শিল্প, যার মাধ্যমে অন্যের নিকট নিজের মনোভাব ও যুক্তি তুলে ধরা যায়। উপাচার্য বলেন, আমি প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর বেরোবির একাডেমিক কার্যক্রম গতিশীল রাখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের উপর গুরুত্ব দিয়েছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুদ হোসেন। এ সময় তিনি বলেন, শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় সংযুক্ত হতে পেরে আমরা গর্বিত। আগামী দিনে এ ধরনের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে আমরা অত্যন্ত আগ্রহী। বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম