Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এনবিআরের আন্দোলন প্রত্যাহারের পর বেনাপোল বন্দরে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু

Bangla FMbyBangla FM
৬:৪৪ am ৩০, জুন ২০২৫
in অর্থনীতি
A A
0

মনির হোসেন, বেনাপোল:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা তাদের কলমবিরতি, শাটডাউনসহ সকল আন্দোলন প্রত্যাহার করায় বেনাপোল বন্দরে আমদানি ও রফতানি কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে। বন্দরে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

গত রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এনবিআরের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এর আগে গত কয়েকদিন ধরে সকাল-দুপুরের কলমবিরতি এবং পরবর্তীতে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালিত হলে দেশের প্রধান স্থলবন্দরগুলোতে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এর ফলে ব্যবসা-বাণিজ্যে চরম অচলাবস্থা সৃষ্টি হয় এবং শুল্ক আদায়ও স্তব্ধ হয়ে যায়।

অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও সরকারের সঙ্গে আলোচনার পর অবশেষে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘোষণার পর বেনাপোল বন্দরে সোমবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে এবং ব্যবসায়ী মহল স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দীর্ঘ এক সপ্তাহের বন্ধ থাকার পর সকাল থেকেই বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে। তবে ট্রাক সংকটের কারণে কিছু পণ্য খালাস করা যায়নি, আশা করা যায় দুই-তিন দিনের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলন প্রত্যাহারের কারণে বন্দরে আমদানি-রফতানি সহ সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ৩৫টি ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে এবং ২০টি ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।

এদিকে, এনবিআরের সংস্কার ঐক্য পরিষদ কয়েক মাস ধরে কাঠামোগত সংস্কার, পদোন্নতি, নিরপেক্ষতা ও মর্যাদা সংরক্ষণের দাবিতে আন্দোলন করে আসছিল।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম