Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকারি রাস্তা নির্মাণে বাধা, ঝালকাঠিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
১০:২৮ am ২২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সরকারি একটি রাস্তা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নেয়ামুল ইসলাম নাঈমের বিরুদ্ধে। রবিবার (২২ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিকনা এলাকার কয়েকজন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. হুমায়ুন কবির বাদল। তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ‘কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি’ প্রকল্পের আওতায় বিকনা এলাকায় প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু ৫০৭ নম্বর দাগের জমির মালিক নেয়ামুল ইসলাম নাইম নিজের স্বার্থে রাস্তার দিক পরিবর্তনের চেষ্টা করে এবং আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ করে দেন।

বক্তব্যে আরও বলা হয়, নেয়ামুল ইসলাম নাঈম দীর্ঘদিন ধরে ভুয়া মামলা, মিথ্যা অভিযোগ এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকাবাসীকে হয়রানি করে আসছেন। তিনি জুয়া, জাল টাকা, ভেজাল তেল এবং গরু চোরাচালানের মতো অপরাধে জড়িত বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি, তিনি পৌরসভার নকশা উপেক্ষা করে তিনতলা ভবন নির্মাণ করেছেন এবং ৩ শতাংশ জমি কিনলেও বর্তমানে ৩.২৫ শতাংশ জমি দখলে রেখেছেন বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্মাণাধীন রাস্তা ব্যবহারের জন্য নাইমের কোনো জায়গা নেই, তবু তিনি কাজ বন্ধ করে জনসাধারণকে দুর্ভোগে ফেলেছেন।

সংবাদ সম্মেলনে মো. হুমায়ুন কবির বাদল ছাড়াও উপস্থিত ছিলেন সাব্বির হাওলাদার, জামাল হাওলাদার, সেন্টু হাওলাদার, নাসির মল্লিক ও জাফর গাজীসহ অন্যান্য এলাকাবাসী। তারা দ্রুত রাস্তার নির্মাণকাজ শেষ করার দাবি জানান এবং সরকারি কাজে বাধাদানের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নেয়ামুল ইসলাম নাঈম বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এসবের কোনো প্রমাণ নেই।”

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম