Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হাতে যুবদল নেতা খুন

Bangla FMbyBangla FM
২:৪৫ pm ১৫, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তিনি জয়কলস ইউনিয়ন যুবদলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

রবিবার সকালে জামলাবাজ গ্রামে পারিবারিক সীমানা নিয়ে বিরোধের একপর্যায়ে নজরুল ইসলামের উপর হামলা চালায় চাচাতো ভাই তাজ উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। হামলায় ঘটনাস্থলেই নিহত হন নজরুল। আহত হন তার বড় ভাই জালাল হোসেন, যাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় বস্তা ফেলা নিয়ে প্রথমে নজরুলের মা আফতাজান বানুর সঙ্গে তাজ উদ্দিনের পরিবারের বাকবিতণ্ডা শুরু হয়। এরপর তা সংঘর্ষে রূপ নেয়। তাজ উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নজরুলের বসতবাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নজরুলের।

ঘটনার পর শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”

নিহতের স্বজন ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: অপরাধবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম