Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা মহাসড়ক ব্লকেড, বন্ধ যান চলাচল

Bangla FMbyBangla FM
২:২০ pm ১৪, অগাস্ট ২০২৫
in সারাদেশ
A A
0

মো.আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: 

স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকেড করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিাবর (১৪ আগস্ট) দুপুর ১২টায় যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে দুই শতাধিক শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কের দুই প্রান্তে যানচলাচল একদম বন্ধ হয়ে গেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এরআগে, বুধবার (১৩ আগস্ট) জেলার উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল দীর্ঘ ৬ ঘণ্টা বন্ধ ছিল। অবরোধের কারণে দুর্ভোগে পড়েছিলেন হাজারো যাত্রীরা।

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষেও জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে আবারও আন্দোলন শুরু হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম