Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোলা জেলা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত, ১৩ দফা দাবি উত্থাপন নাগরিক ঐক্য ফোরামের

Bangla FMbyBangla FM
৪:০৮ pm ২৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

নিজস্ব প্রতিবেদক:
ভোলা জেলার সার্বিক উন্নয়ন, শিল্পায়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে “ভোলা জেলা উন্নয়ন শীর্ষক” এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এই সভার আয়োজন করে দ্বীপজেলা নাগরিক ঐক্য ফোরাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নূর মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • আলহাজ্ব নাজিম উদ্দিন আলম, সাবেক এমপি ও ডাকসুর সাবেক এজিএস
  • হায়দার আলী লেলিন, সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি
  • ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্র
  • ভোলা জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভা সঞ্চালনা করেন ফোরামের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মোঃ মোস্তফা।

সভায় বক্তারা ভোলা জেলার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন পরিকল্পনা, শিল্পায়নের সম্ভাবনা, শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থান এবং ভোলার গ্যাস ভোলাতেই রেখে স্থানীয় জনগণের স্বার্থে ব্যবহারের ওপর জোর দেন।

১৩ দফা দাবি:
সভায় নাগরিক ঐক্য ফোরামের পক্ষ থেকে ভোলার উন্নয়ন সংক্রান্ত ১৩ দফা দাবি উত্থাপন করা হয়। এই দাবিগুলোর বাস্তবায়নের জন্য ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বলেন,

“দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের ১৩ দফা দাবির সঙ্গে আমি একমত। এগুলো ভোলাবাসীর প্রাণের দাবি ও মৌলিক অধিকার। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এসব দাবি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

বিশেষ অতিথি নাজিম উদ্দিন আলম বলেন,

“ভোলাকে একটি শিল্পনগরীতে রূপান্তর করতে চাই। স্থানীয় গ্যাস দিয়ে স্থানীয় শিল্প গড়ে তুলব এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব। এতে বেকারত্ব হ্রাস পাবে।”

আলোচনা সভা শেষে বক্তারা ঐক্যবদ্ধভাবে দ্বীপজেলা ভোলার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।

প্রতিবেদন প্রেরক:
মোঃ মোস্তফা
প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব
দ্বীপজেলা নাগরিক ঐক্য ফোরাম

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম