Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্রদলের উদ্যোগে মাদারীপুরে কৃষকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

Bangla FMbyBangla FM
১১:২০ am ১০, মে ২০২৫
in সারাদেশ
A A
0


মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি

প্রচণ্ড তাপদাহে সামান্য স্বস্তি দিতে মাদারীপুরের রাজৈরে মাঠে-ঘাটে কাজ করা কৃষকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল।

শনিবার (১০ মে) দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য (এমপি) প্রার্থী মিল্টন বৈদ্য। রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের বিস্তীর্ণ বিল এলাকায় সরাসরি কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি।

মিল্টন বৈদ্য বলেন, “গরমে কাজ করা কৃষকরা অসুস্থ হয়ে পড়ছেন। তাদের কথা মাথায় রেখেই এই সামান্য সহায়তার চেষ্টা করেছি। বিশুদ্ধ পানি ও স্যালাইন হয়তো তাদের কিছুটা স্বস্তি দেবে।”

এই কর্মসূচিতে রাজৈর ও সদর উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁরা বিভিন্ন কৃষি জমি ও মাঠ ঘুরে কৃষকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেন।

স্থানীয় কৃষকেরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেন, “প্রচণ্ড রোদের মধ্যে মাঠে কাজ করতে গিয়ে আমরা অনেকেই দুর্বল হয়ে পড়ছিলাম। এই পানিই যেন একফোঁটা প্রাণ এনে দিয়েছে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম