Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে ৯ দিনব্যাপী বইমেলা উদ্বোধন

Tanazzina TaniabyTanazzina Tania
৯:৫৮ pm ৩১, অক্টোবর ২০২৫
in সারাদেশ
A A
0

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, পৃথিবীর ইতিহাস অনেক লম্বা এবং এ লম্বা ইতিহাসে যারা সুবিজ্ঞ ও দূরদর্শী আছেন, আমাদের জন্য তাদের জীবনের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। সেই বিষয়গুলো আমরা জেনেছি বই পড়ে। বই না পড়লে এটা জানতে পারতাম না।

আজ শুক্রবার (৩১অক্টোবর) বিকালে রাজশাহী কালেক্টরেট মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এবং বিভাগীয় প্রশাসন বাস্তবায়িত নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিভাগীয় কমিশনার বলেন, পাঠ্যবই কিন্তু পড়তে ভালো লাগে না। আবার ওই পাঠ্যবই যদি একজন শিক্ষক মজা করে পড়ান, তাহলে সেই বিষয়টা সবচেয়ে ভালো লাগে। তাই শিক্ষক সমাজের কাছে আমার আবেদন হলো, পড়াটাকে আনন্দের একটি অনুষঙ্গ বানান। এই সময় কোনো কোনো বক্তা বইমেলা ৯ দিনের জায়গায় ১৫ দিন করার দাবি জানালে, বিভাগীয় কমিশনার উক্ত দাবির সাথে সুর মিলিয়ে বইমেলা ১৫ দিনব্যাপি করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হামিদুল হক, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। এর আগে অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৫-এর উদ্বোধন করেন। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মেলা মঞ্চে পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম