Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ২০২৫

Bangla FMbyBangla FM
৬:২৫ pm ০৮, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

হুমায়ন কবির মিরাজ: যশোরের শার্শায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শার্শা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা 

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজীব হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান-ই-জাহান। 

তিনি বলেন, “নারীর ক্ষমতায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) শওকত মেহেদী সেতু, সমবায় কর্মকর্তা মো. রাশেদ, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

প্রধান অতিথি উপজেলা কর্মকর্তা ড. কাজী নাজীব হাসান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি নারীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। অতীতে একটি সময় ছিল, যখন কন্যা শিশু জন্ম নিলে সমাজ তাকে অবহেলা করত। তবে সময় বদলেছে, এখন নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।”

আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, অধিকার ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই আয়োজনে শার্শা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক নারী দিবসের এই আয়োজন নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের অগ্রযাত্রাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম