Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিত্র মাহে রমজান উপলক্ষে সদরপুরে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন

Bangla FMbyBangla FM
৭:৩১ am ০৩, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলায় ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৩ মার্চ) সকাল ১০ টায় ‌সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বালুর মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত বাজার চালু করা হয়েছে।

রমজান মাস জুড়ে সকাল ৭ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই বাজার ‌চলবে বলে ‌জানা গেছে।

বাজার উদ্বোধন করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহরাব আলী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহাসহ অনেকে।

বাজারে আসা এক ক্রেতা বলেন, গরুর মাংস ৬৫০ টাকা কেজি এবং পাঙ্গাশ মাছ ১৫০ টাকা কেজি দরে কিনলাম। অন্য সব বাজারে তুলনায় মাছ এবং মাংসে ৫০ টাকা কেজিতে কম পেয়ে বেশ ভালো লেগেছে।

একজন বিক্রেতা বলেন, বাজারে ক্রেতার সংখ্যা অনেক কম। বেচাকেনা কম হচ্ছে। বাজারে ক্রেতা না আসলে আমাদের টিকে থাকতে সমস্যা হবে।

এই বাজার চালু হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা বলেন, এই ধরনের উদ্যোগ নেওয়ায় উপজেলা বাসীর জন্য বেশ ভালো হলো। আমরা আশা করি কিছুটা হলেও মানুষ উপকৃত হবে।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, পবিত্র মাহে ‌রমজান মাসকে কেন্দ্র করে এই ন্যায্য মূল্যের বাজারের আয়োজন করা হয়েছে। এর ফলে সাধারণ জনগণ ‌কম দামে তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম