Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল 

Bangla FMbyBangla FM
৩:০২ pm ২০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল,  ব্রাহ্মণপাড়াঃ 

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “জামিয়া ইসলামিয়া মাদ্রাসার” মসজিদ ও হিফজখানার ভবন উদ্বোধন এবং মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২০ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৩টায় মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মসজিদ ও নবনির্মিত হিফজখানার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন ফাহাদ বিন আবদুর রহমান এবং ইসলামি সংগীত পরিবেশন করেন মোহাইমিনুল ইসলাম। অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আবদুল বারী এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার মাঈন উদ্দিন সাঈদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. হিফজুর রহমান।

মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দারুল ইহসান ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল মতিন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন, কুমিল্লা দারুল ইহসান ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলমগীর সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, সুলতানপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহাম্মদ। এসময় প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, খন্দকার মোহাম্মদ শাহজালাল, মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, মাওলানা আনিছুর রহমান, আবুল বাশার মাষ্টার, অধ্যাপক মো. আমিরুল ইসলাম, মাওলানা মো. আবদুর রহমান সরকার, মাওলানা আবু কাউছার সরকার, ইব্রাহিম খলিলসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে মাদ্রাসা ও মসজিদের সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ আল্লামা ড. হিফজুর রহমান।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম