Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
২:১৪ pm ১৭, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) পৌরশহরের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় আব্দুল খালেকের বিরুদ্ধে থানায় ওই নারী নিজে বাদী হয়ে বিকাল ৫ টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় আব্দুল খালেককে বিকালেই গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অভিযুক্ত আব্দুল খালেক পৌরশহরের ৭ নং ওয়ার্ডের শ্যামপুর এলাকায় বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, সোমবার সকালে ওই নারী ও তাঁর স্বামী তাঁদের গ্রামের পাশে ভূট্টা ক্ষেত সংলগ্ন ইউক্লিপটাস বাগানে রান্নার জন্য পাতা ও খড়ি কুড়াতে যান। এ সময় ওই নারী বাগানে গাছের পাতা কুড়াচ্ছিলেন। একই সময় পাশেই অদূরে তাঁর স্বামী শুকনো খড়ি সংগ্রহ করছিলেন। এ সময় প্রতিবেশি আবদুল খালেক ওই গৃহবধূকে একা পেয়ে তাঁকে পেছন থেকে জাপটে ধরে পাশের ভূট্টা ক্ষেতের ভেতরে নিয়ে যান। পরে, সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূর চিৎকারে তাঁর স্বামী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় আবদুল খালেক ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাঁকে আটক করেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। 

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সোমবার সকালে এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে, বিকেলে ওই ভুক্তভোগী গৃহবধূ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আটক আবদুল খালেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিকে আগামীকাল মঙ্গলবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম