Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালী সদর-সুবর্ণচরের জনগণের সেবা করতে চাই : ছাত্রদল নেতা নাছির

Bangla FMbyBangla FM
১২:৫৮ pm ০৭, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:

নোয়াখালী সদর সুবর্ণচর (০৫) আসনের জনগণের সেবা করতে আগ্রহী কেন্দ্রীয় ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির। এলাকাবাসীর কাছে তার জন্য দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শনিবার (৭ জুন) সকালে নোয়াখালীর সুবর্ণচরের নিজ গ্রামে ঈদের নামাজ শেষে তিনি মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করেন। রাজনৈতিক জীবনে সফলতার সাথে কেন্দ্রীয় দায়িত্ব পালনে সবার দোয়া কামনা করে এলাকাবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্ব নিয়ে সফলভাবে ১ বছর ৩ মাস দায়িত্ব পালন করে আসছি। আমাদের কমিটির সাংগঠনিক দায়িত্বের মেয়াদ হচ্ছে দুই বছরের। যতটুকু সময় পার করেছি সফলভাবেই পার করেছি বাকি সময়টা খুবই চ্যালেঞ্জিং। দায়িত্ব পালনে বিভিন্ন ষড়যন্ত্র থাকে সংকট থাকে, সকল ষড়যন্ত্র ও সংকট মোকাবেলা করে যেন সঠিক এবং সফলভাবে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারি তার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই।

নাছির উদ্দীন নাছির বলেন, আজকে অনেকেই এই ময়দানে নেই, আমার প্রিয় অনেক মানুষেরা, যারা কিছু দিন আগেও ছিলেন। আজ তারা নেই। আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন।

তিনি আরো বলেন, আপনাদের দোয়ায় আমি দল এবং দেশের সেবায় নিয়োজিত রয়েছি। আগামীতে সদর-সুবর্ণচর (০৫ আসনে) জনগণের খেদমত যেন করতে পারি, সেই জন্য সকলের দোয়া চাই। নোয়াখালীর উন্নয়নে তথা সুবর্ণচর সদরের উন্নয়নে আমি কাজ করতে চাই। এই অবহেলিত জনপদের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। তাই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি। সময়ের ব্যবধানে এলাকার অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা সকলে তাদের জন্য দোয়া করবো। আমাদের সদর-সুবর্ণচরের অনেকেই অসহায় অনেকেই অসুস্থ আমি সবার জন্য যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করি। এছাড়াও কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে স্মরণ করলে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম