Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের জনজীবন

Bangla FMbyBangla FM
১০:১১ am ০৯, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মো:দিল.সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ জেলায় কয়েকদিন ধরে চলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। নদী তীরবর্তী ও শহরতলীর নিচু এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাটে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দিনমজুর, তাঁত শ্রমিক, ছোট দোকানদারসহ খেটে খাওয়া মানুষজন পড়েছেন চরম বিপাকে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের চৌরাস্তা, বড়বাজার, নতুন ভাঙাবাড়ি, একডালা, হাটিকুমরুল এবং কামারখন্দ উপজেলার অনেক এলাকায় পানি জমে রাস্তাঘাট হাঁটার অযোগ্য হয়ে পড়েছে। শহরের ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতেও নেই বেচাকেনা। বরং দিনের পর দিন দোকান বন্ধ রেখে ঘরে বসে আছেন অনেকে।

বেলকুচি ও শাহজাদপুর উপজেলার তাঁত এলাকায় কথা হয় কয়েকজন শ্রমিকের সঙ্গে। স্থানীয় তাঁত শ্রমিক মোছা. পারভীন বেগম জানান, গত ২-৩ দিন ধইরা কারখানায় কাজ নাই। রাস্তা কাঁদা, তাঁতঘরে পানি ঢুইছে। কাজ করতে পারতেছি না, আয় নাই, খাওয়া কষ্ট হইতাছে। তাঁর স্বামীও একজন তাঁত শ্রমিক। দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা।

শহরের প্রেসক্লাব নাজমুল চত্বরে পাশের রিক্সা চালক রফিকুল ইসলাম বলেন, এই রকম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সবসময়ে খারাপ। বড় বৃষ্টিতেও লোক ওঠে, কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কেউ বের হয় না। 

তিনি বলেন, আগেও এমন পরিস্থিতি হয়েছে, কিন্তু এবার যেন বৃষ্টির সঙ্গে সঙ্গে মানুষের কষ্ট আরও বেড়ে গেছে।

প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস, তবে বাস্তবে দেখা মিলছে না সহায়তার

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ম‌নোয়ার হো‌সেন জানান, বৃষ্টিজনিত দুর্ভোগ নিরসনে আমরা প্রস্তুত আছি। নিচু এলাকা মনিটর করা হচ্ছে। প্রয়োজনে শুকনো খাবার ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

স্থানীয় উন্নয়ন গবেষক অধ্যাপক আজিজুর রহমান বলেন, সিরাজগঞ্জের মতো নদীবেষ্টিত এলাকায় এখনো পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা হয়নি। শহরের সঙ্গে গ্রামাঞ্চলের সড়কগুলো বছরের পর বছর সংস্কারের অপেক্ষায় থাকে। ফলে একটু বৃষ্টি হলেই জনদুর্ভোগ চরমে পৌঁছে যায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম