Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম কুবি শিক্ষার্থীদের

Bangla FMbyBangla FM
৭:৩১ am ০৯, জুলাই ২০২৫
in ক্যাম্পাস
A A
0

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীরা ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ নামক নতুন একটি প্লাটফর্ম ঘোষণা করেছে। এছাড়া, আগামী ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা ডেকে ছাত্র সংসদ গঠনের দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।

০৮ জুলাই (মঙ্গলবার) বেলা ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় একটি সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভুইঁয়া।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক বাজেট ঘাটতি ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো নিয়মিতভাবে উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা মনে করছেন, কুবিতে এখন একটি কার্যকর ও গণতান্ত্রিক ছাত্র সংসদ (কুকসু) প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে নতুন একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম— “কুকসু প্রতিষ্ঠা আন্দোলন”।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ৫ টি দাবি উত্থাপন করে। দাবিসমূহ হলো–কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে ‘ছাত্র সংসদ থাকবে’— এমন ধারা অনতিবিলম্বে সংযুক্ত করতে হবে, আইনে ছাত্র সংসদের সুনির্দিষ্ট কাঠামো বর্ণনা করতে হবে, ছাত্র সংসদ প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করতে হবে, আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে এসব দাবির বাস্তবায়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে নাঈম ভুইঁয়া বলেন, ‘লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্র সংসদ সময়ের দাবি মাত্র।  আমরা প্রশাসনকে ১৫ দিনের আলটিমেটাম দিতেছি। এরমধ্যে যদি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।’

এসময় শিক্ষার্থীরা প্রশাসন দাবি সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন। অন্যথায়, তারা আরও বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে জানান।

হাসিন আরমান 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম