Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিককে জেলে দেওয়া ইউএনও রাসেল অবশেষে তালা ছাড়লেন

Bangla FMbyBangla FM
৩:৪৬ pm ০৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

শহীদুজ্জামান শিমুল সাতক্ষীরা  :

সাংবাদিক সমাজের চলমান আন্দোলনের মুখে সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের বদলির প্রজ্ঞাপন অবশেষে প্রকাশিত হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার (৫ মে ২০২৫ খ্রি.) তারিখের এক প্রজ্ঞাপনে তাকে সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শেখ মো. রাসেলকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো। এ প্রজ্ঞাপন জারির পর থেকেই সাংবাদিক সমাজের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।

এর আগে, গত ২২ এপ্রিল তালা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম নিয়ে অনুসন্ধানে গেলে সাংবাদিক রোকনুজ্জামান টিপুর সঙ্গে উপজেলা প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী এমএম মামুন আলমের বাকবিতণ্ডা হয়। পরে ইউএনও শেখ মোঃ রাসেল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত সাংবাদিককে ১৭৬ ধারায় ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তালা ও সারা দেশের সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

এই ঘটনাকে আড়াল করতে ইউএনও’র পৃষ্ঠপোষকতায় কিছু ঠিকাদার ও রাজনৈতিক কর্মী মানববন্ধন করে তার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেন। এমনকি বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারাও অফিস ফেলে মানববন্ধনে অংশ নেন, যা জনসাধারণের বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়।

তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে তার অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। জাতীয় ও আঞ্চলিক প্রায় সব প্রথম সারির গণমাধ্যমে ইউএনও’র পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত, দুর্নীতি ও সাংবাদিক নিপীড়নের বিষয়টি তুলে ধরা হয়। শেষ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় সেই অভিযোগ ও বিতর্কের প্রেক্ষিতে ইউএনও রাসেলকে তালা থেকে প্রত্যাহার করে বদলি করল রংপুরে।

বিশেষজ্ঞদের মতে, সাংবাদিক সমাজের ঐক্য এবং গণমাধ্যমের সোচ্চার ভূমিকার কারণেই এই বদলি অনিবার্য হয়ে ওঠে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম