Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

Bangla FMbyBangla FM
৫:০৩ pm ২০, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

বরগুনা প্রতিনিধি :

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত হয়েছেন।

শনিবার (২০ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সাজেদা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের তৈয়ব আলীর স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তৈয়ব আলী ও তার স্ত্রী সাজেদা বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সকালে তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তৈয়ব আলী ঘরে থাকা একটি লাঠি দিয়ে স্ত্রীকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাজেদা।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাজেদাকে মৃত ঘোষণা করেন।

একজন নারী স্বামীর হাতে এভাবে প্রাণ হারানোর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য ও সমাজসেবকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অনেকেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার দাবি করেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত সাজেদা বেগমের বড় ভাই বলেন, “আমার বোন দীর্ঘদিন ধরেই নির্যাতনের শিকার হচ্ছিল। আমরা অনেকবার সালিশও করেছি। কিন্তু শেষ রক্ষা হলো না। আমি আমার বোন হত্যার সুষ্ঠু বিচার চাই।”

Tags: অপরাধদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম