Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জবি দ্বিতীয় ক্যাম্পাস: অগ্রগতি পর্যবেক্ষণে তদারকি কমিটির সরেজমিন পরিদর্শন

Bangla FMbyBangla FM
৩:২০ pm ২৯, মে ২০২৫
in কলাম
A A
0

মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে গঠিত তদারকি কমিটি আজ (বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫) সরেজমিন পরিদর্শনে যান।

কমিটির সদস্যরা নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং গঠনশৈলী, নিরাপত্তা, নির্মাণ সামগ্রীর মান এবং সময়ানুবর্তিতা ইত্যাদি বিষয় গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও তদারকি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, পিআরআইপি পরিচালক ড. মুহাম্মদ আনোয়ারুস সালামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, প্রকল্প সংশ্লিষ্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কমিটির সদস্যরা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক রেজাউল করিমকে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন এবং দ্রুত কাজ শেষ করার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো নিয়ে সুপারিশ করেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার সম্প্রসারণ ও উন্নত শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত সক্ষমতা বহুলাংশে বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম