Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনায় কেডিএ আবাসিকে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পাওনা আদায়ের দাবিতে জনসভা

Bangla FMbyBangla FM
৩:৫১ pm ১৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো. মামুন মোল্লা, খুলনা:
খুলনার খানজাহান আলী থানার শ্যামগঞ্জ মৌজায় কেডিএ আবাসিক এলাকায় অধিগৃহীত জমির মালিকদের ক্ষতিপূরণ এখনো প্রদান করা হয়নি। দীর্ঘ ৫৬ বছরেও পাওনা পরিশোধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে জমির মালিকরা রবিবার (১৫ জুন) বিকেল ৫টায় খুলনা শিরোমণি শহীদ মিনার চত্বরে এক জনসভা করেছেন।

জনসভায় সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুল গফ্ফার এবং সঞ্চালনায় ছিলেন শেখ জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত। তিনি বলেন, “৫৬ বছর ধরে জমির মালিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে, জনগণের প্রতি এ ধরনের বৈষম্য ও অন্যায় আর থাকবে না।”

সভায় আরও বক্তব্য রাখেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা আল-আমিন, আব্দুল হান্নান, আটরা ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল্লাহ তারেক, সাবেক ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, রুহুল আমিন, আব্দুল গনি প্রমুখ।

জনসভায় এলাকার ভুক্তভোগী জমির মালিকরা বলেন, “আমাদের পূর্বপুরুষের সম্পদ নিয়ে ৫৬ বছর ধরে ঘুরানো হচ্ছে, এখনো ক্ষতিপূরণের টাকা পাইনি। আমরা কোনো রাজনৈতিক দলের অনুগত নই, শুধু আমাদের ন্যায্য অধিকার চাই।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম