Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় বাসের ধাক্কায় পথচারী নিহত

Bangla FMbyBangla FM
৫:২৪ pm ০২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় চলন্ত বাসের ধাক্কায় হবিবর রহমান হবি (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কুচেমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হবি টেংরা গ্রামের মৃত হোসেন মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় গৃহবধূ বিউটি বেগম জানান, “নাভারণ থেকে একটি মাহেন্দ্রযানে করে কুচেমোড়া নামক স্থানে নেমে রাস্তা পার হচ্ছিলেন হবি। এসময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়।”

স্থানীয় চায়ের দোকানি জাকির হোসেন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার এসআই ইউসুফ শেখ জানান, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তের দাগ ছাড়া কোনো আলামত পাওয়া যায়নি। বাসটি পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম