Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পৌরসভা শুধু উপকারভোগী বাছাইয়ে টিসিবিকে সহযোগিতা করে: ঘোড়াঘাট পৌর প্রশাসক

Bangla FMbyBangla FM
৮:২৫ am ০৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি , মোঃ মামুনুর রশিদ আবির:

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কাওসার শেখ এক জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ঘোড়াঘাট পৌরসভা শুধু উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-কে সহযোগিতা করে থাকে। টিসিবি কোনোভাবেই পৌরসভার নিজস্ব কার্যক্রম নয়।

তিনি বলেন, “টিসিবি একটি স্বতন্ত্র সরকারি প্রতিষ্ঠান, যারা দেশে বিভিন্ন স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় উপকারভোগীদের বাছাই করে। একমাত্র যাদের কার্ড টিসিবির নিজস্ব সিস্টেমে ‘অ্যাকটিভ’ থাকে, কেবল তাদের কাছেই বরাদ্দকৃত পণ্য পাঠানো হয়।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৩ সাল পর্যন্ত ঘোড়াঘাট পৌরসভায় টিসিবির কার্ডধারীর সংখ্যা ছিল ১,৬৮০ জন। ২০২৪ সালে নতুন করে ১,১৬৫টি কার্ড যুক্ত হওয়ায় মোট কার্ডের সংখ্যা দাঁড়ায় ২,৮৪৫-এ। এর মধ্যে ১,৬৮০ জনের জন্য স্মার্ট ফ্যামিলি কার্ড এসেছে। তবে বিভিন্ন ভুলের কারণে ৫৭৩টি কার্ড বাতিল করা হয়।

অবশিষ্ট ১,১৭০টি স্মার্ট কার্ড পৌরসভা থেকে বিতরণের উদ্যোগ নেওয়া হলে দেখা যায়, ৩৪৭ জন উপকারভোগী কার্ড গ্রহণ করেননি বা অ্যাকটিভ করেননি। ফলে বর্তমানে ৭৬০ জন উপকারভোগীর কার্ড অ্যাকটিভ রয়েছে এবং টিসিবি শুধুমাত্র তাদের কাছেই ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কার্ড অ্যাকটিভ না হওয়ার পেছনে ভুল তথ্য প্রদানের জন্য উপকারভোগীরাই অনেকাংশে দায়ী। অনেকেই পরিচয়পত্র ও মোবাইল নম্বর ভিন্নভাবে দিয়েছেন, আবার একই পরিবারের একাধিক সদস্য একই সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করেছেন, যা সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হয়েছে।

পৌর প্রশাসক কাওসার শেখ বলেন, “টিসিবির সিদ্ধান্ত ও কার্যক্রমে পৌরসভার কোনো নিয়ন্ত্রণ নেই। গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানা উচিত। পৌরসভা শুধু সহযোগী ভূমিকা পালন করে থাকে।”

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম