Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

Bangla FMbyBangla FM
৩:১৮ pm ০২, মে ২০২৫
in অন্যান্য
A A
0

মহেশপুর(ঝিনাইদহ)সাংবাদদাতা :


ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে
রিয়াজ হোসেন (২৬) নামের এক যুবক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের
পিপুলবাড়িয়া সীমান্তে। আহত রিয়াজ উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে
রিয়াজ হোসেন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রিয়াজ হোসেনের স্বজন ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টিতে মাঠে পানি
জমে যায়। পানি নিষ্কাশনের জন্য রিয়াজ জমিতে যান। জমিটি ভারতীয় সীমানার কাছাকাছি। তারা জানান
জমিতে কাজ করার সময় ওপার থেকে ভারতীয় নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। একপর্যায়ে
একটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।


যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন জানান, রিয়াজের শরীর
থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে
প্রয়োজনীয় সুবিধা না থাকায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
রিয়াজের স্বজনরা আরো জানান, শুক্রবার ভোরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক
আহতের ঘটনাটি আমি লোক মুখে শুনেছি। এর থেকে আর বেশী কিছুই বলতে পারবো না।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম জানান , এমন কোনো ঘটনার খবর আমার
জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখতে হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম