Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মদনে ১ কেজি গাঁজাসহ পিতা-পুত্র আটক

Bangla FMbyBangla FM
১০:০৬ am ২৬, জুন ২০২৫
in অপরাধ
A A
0

নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার মদন উপজেলায় এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। পরে তাদেরকে মদন থানায় সোপর্দ করা হয়।

জানা গেছে, মদন পৌর শহরের দেওয়ান বাজার এলাকার টিংকু পাল (৪৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তার পান, সিগারেট ও ঔষধি পাতা বিক্রির আড়ালে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার দোকানে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বখাটে যুবক ও স্কুল পড়ুয়া ছাত্রদের আনাগোনা লক্ষ্য করা যেত। বিষয়টি নিয়ে দেওয়ান বাজার বণিক সমিতি একাধিকবার তাকে সতর্ক করলেও কোনো ফল হয়নি।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ইউএনও অলিদুজ্জামান অভিযান চালিয়ে টিংকু পালের দোকান থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন এবং টিংকু পাল ও তার ছেলে হৃদয় পাল (১৭) কে আটক করেন। এ সময় বাজারের ব্যবসায়ী ও উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাঈম মুহাম্মদ নাদিম হাসান জানান, “ইউএনও মহোদয় মাদকসহ আটককৃত পিতা-পুত্রকে থানায় সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।”

নূরুল হক রুনু
নেত্রকোণা

Tags: গাঁজাসহ পিতা-পুত্র আটকদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম