Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজস্থলী তথ্য আপার উঠান বৈঠক কাকড়াছড়ি পাড়া অনুষ্ঠিত 

Bangla FMbyBangla FM
২:২৮ pm ২৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

চাইথোয়াইমং মারমা বিশেষ প্রতিবেদক:

রাঙামাটির রাজস্থলীর  দূর্গম কাকড়াছড়ি এলাকায় শতাধিক গ্রামীণ মহিলা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় এই উঠান বৈঠকের তৃণমূল পর্যায়ে  আয়োজন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার  ৩ নম্বর বাঙ্গালহালিয়া  ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জম্ম-মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ নিয়ে আলোচনা করা হয়।  ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পল্লী সঞ্চয় কর্মকর্তা রতন কান্তি দেব। 

রাজস্থলী  তথ্যসেবা কর্মকর্তা লুই মারমার সভাপতিত্বে রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আজগর আলী খান  বক্তব্য রাখেন। 

প্রসঙ্গত, ‘তথ্য আপা’ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প: যা জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়ন করছে। দেশের ৪৯২টি উপজেলার প্রত্যেকটিতে এ প্রকল্পের আওতায় একটি করে তথ্যকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে এক জন তথ্যসেবা কর্মকর্তা ও দুই জন সহকারী রয়েছেন। এটি প্রকল্প এলাকায় ‘তথ্য আপা’ হিসেবে পরিচিত।

তথ্যআপারা তথ্যকেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবাগুলোর সহজলভ্যতা নিশ্চিতকরণ, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্স ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ নারীদের সহায়তা করে আসছে। এছাড়া তথ্যআপারা ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে প্রকল্প এলাকাধীন গ্রামবাসীর বাড়িতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য. রক্ত পরীক্ষা ডাইবেটিস, পেসার, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষিবিষয়ক বিভিন্ন তথ্যসেবা প্রদান করে থাকে ।এ সময় আরো উপস্থিত ছিলেন, তথ্য সেবা সহকারি মাসিনওয়ং মারমা, ম্যাসিংউ মারমা সহ অফিস সহায়ক থুইসাহলা মারমাপ্রমুখ ।

Tags: তথ্য আপার উঠান বৈঠক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম