Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ স্কাউট উপজেলার শাখার প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল-২০২৫ উৎযাপন ও সার্টিফিকেট বিতরণ 

Bangla FMbyBangla FM
১০:৫৫ am ২৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মীর ইমরান-মাদারীপুর প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউট শিবচর উপজেলা শাখার প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল-২০২৫ উৎযাপন ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম এর সভাপতিত্বে এবং শিবচর উপজেলা স্কাউটের সহযোজিত সদস্য আহসান হাবীব (শাহীন) এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। 

সোমবার (২৩জুন) সকাল ১০-৩০ মিনিটে অনুষ্ঠানটি  শিবচর নন্দকুমার মডেল ইনিস্টিটিশনের মাঠে শুরু হয়।কাব কার্নিভাল-২০২৫ শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানটির প্রধান অতিথি শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবীন্দ্রনাথ দত্ত। 

প্রধান অতিথি সাংবাদিকদের প্রশ্নের জবাব বলেন,কাব কার্নিভাল একটি জাতীয় প্রোগ্রাম। এটি প্রতিবছর একবার অথবা দুবার হতে পারে। কাব কার্নিভাল হচ্ছে কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং। 

 কাব কার্নিভাল হচ্ছে অত্যন্ত আনন্দদায়ক,উত্তেজনাপূর্ণ,শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। কাব কার্নিভাল আয়োজনের জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয়। প্রস্তুতি ভালো হলে কাব কার্নিভালের সফলতা ভালোভাবে অর্জিত হয়। কাব কার্নিভালের বিভিন্ন বিষয় নির্ধারিত হয়ে থাকে যেমন-বালতিতে বল নিক্ষেপ,ভারসাম্য রেখে এক পায়ে দৌড়,তীর নিক্ষেপ,টার্গেট হিট,রিং নিক্ষেপ, বোতলে পানি ভরা,পানি বহন,কচ্ছপ শিকার,মৎস্য শিকার ইত্যাদি।এগুলো খুবই আনন্দদায়ক। 

অন্যান্য বক্তারা বলেন,কব কার্নিভাল এটি  একটি শিক্ষার অংশ। বিভিন্ন ষ্টেশন তৈরি করে বিভিন্ন রং বেরং এ সাজিয়ে স্টেশন মাষ্টারকে পূর্বেই নিয়ম কানুন বুঝিয়ে বলতে হবে। সেই সাথে সাথে স্টেশন মাষ্টারকে বিভিন্নভাবে সাজাতে হবে। কাব স্কাউটরা বিভিন্ন বাহনের মাধ্যমে যেমন কাল্পনিক নৌকায় চড়ে,ঘোড়ায় চড়ে,পালকিতে চড়ে, ট্রেনের চড়ে, ইত্যাদিতে বিভিন্ন শব্দ করে এক  স্টেশন থেকে অন্য স্টেশনে ধাপে ধাপে যাবে এবং স্টেশন মাস্টারের নির্দেশে  প্রোগ্রামে অংশগ্রহণ করবে।

এসময়ে আরও উপস্থিত ছিলেন-সহকারী উপজেলা শিক্ষা অফিসার অজয় দাশ,উম্মে হাবীবা (উর্মি),শিবচর উপজেলা স্কাউটের সম্পাদক এবং কাব কার্নিভাল চিফ মোঃ বেলায়েত হোসেন,যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম (শাহীন),সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন,সহকারী কমিশনার লোকমান হোসেন হাওলাদার,মোঃ বাবুল মিয়া,শিবচর উপজেলা স্কাউটের একমাত্র উডবেজার মোঃ কাওসার মিয়া,কোষাধ্যক্ষ হাফিজুর রহমান,স্কাউট লিডার কামরুজ্জামান পলাশ,কাব লিডার কামাল হোসেন,সহযোজিত সদস্য মোঃ রেজাউল করিমসহ আরো অনেকে।

পরিশেষে উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যের মাধ্যমে কাব কার্নিভালের পরিসমাপ্তি ঘটে। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম