Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এক প্রশ্নপত্রে ২৭টি ভুল, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী-অভিভাবকরা

Bangla FMbyBangla FM
৪:৪৬ pm ০৯, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির অষ্টম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে একসাথে ২৭টি ভুল ধরা পড়েছে। বানান, ব্যাকরণ ও বাক্য গঠনের অসঙ্গতিতে পরিপূর্ণ এই প্রশ্নপত্রে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে ভুল বানান যেমন: sucessfull, crewl, retional, prablams, itrs, tible, ther ইত্যাদি। আরও রয়েছে বিভ্রান্তিকর ও অর্থহীন বাক্য: don’t angry, stay to cused, hour head master — যেগুলোর সঠিক অর্থ বা কাঠামো বোঝা কঠিন।

এছাড়া প্রশ্নপত্রে দেখা গেছে ভুল শব্দ ব্যবহার, যেমন: Robper Bruce, form, thier, in near by forest — যা শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে এবং ইংরেজি বিষয়ের প্রতি ভীতি তৈরি করতে পারে।

এক অভিজ্ঞ ইংরেজি শিক্ষক মন্তব্য করেছেন, “এ ধরনের ভুল শুধুমাত্র অদক্ষতা নয়, বরং দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। এতে শিক্ষার্থীদের শেখার আগ্রহ মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে।”

একাডেমির অধ্যক্ষ তফায়েল আহম্মেদ জানান, প্রশ্ন প্রণয়নকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যাঁরা এই প্রশ্ন যাচাই বা অনুমোদনের দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিভাবকদের অভিযোগ, প্রতি মাসে শিক্ষার্থীদের কাছ থেকে ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বেতন নেওয়া হয়, অথচ এমন প্রশ্নপত্রে প্রমাণ হয় প্রতিষ্ঠানটি শিক্ষার মান নিশ্চিত করতে ব্যর্থ।

স্থানীয় শিক্ষানুরাগীরা বলছেন, এমন ঘটনা শিক্ষার মান ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে। তাদের মতে, প্রশ্নপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা গঠনের সুযোগ থাকে, অথচ এখানে তা বিঘ্নিত হয়েছে।

জেলা পুলিশ সুপার ও একাডেমির চেয়ারম্যান এ.এফ.এম. তারিক হোসেন খান গণমাধ্যমকে জানান, প্রশ্নপত্রটি সংগ্রহ করে পর্যালোচনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম