Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বর্ধিতাংশ সরাতে নির্দেশ

Bangla FMbyBangla FM
১২:২১ pm ০৮, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার: আব্দুস সালাম মোল্লা, ফরিদপুর:
চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের চরভদ্রাসন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।

রবিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজার এলাকার অবৈধভাবে রাস্তায় গড়ে ওঠা দোকানের বর্ধিতাংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেরি ফেরি ও তোহা ভুক্ত বেশ কয়েকটি দোকান রাস্তার ওপর বর্ধিতাংশ নির্মাণ করায় বাজারে চলাচলে জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছেছে। কাঁচাবাজারসহ পুরো বাজার এলাকাজুড়ে এই অব্যবস্থাপনার কারণে যান চলাচল এবং জনসাধারণের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

বিষয়টি নিয়ে সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ব্যাপক আলোচনা হয়। এরপরই ইউএনও মনিরা খাতুন সরেজমিনে বাজার এলাকা পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেন।

অভিযানকালে মাইকিং করে সকল দোকানদারকে তাদের দোকানের বর্ধিতাংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে বাজারে যাতায়াতকারী জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য, আনসার ও ভিডিপির কর্মকর্তা কুসুম কুমার রায়, চরভদ্রাসন হাট-বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আলমগীর মোল্লা, ইউএনও’র সহকারী উজ্জ্বল হোসেন, বিভিন্ন ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

বাজার সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউএনওর এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানান।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম