Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে শিক্ষিকা রোজিনা হত্যা মামলার অন্যতম আসামি ময়মনসিংহ থেকে গ্রেফতার

news room1bynews room1
২:১৪ pm ০৪, জুলাই ২০২৫
in আইন ও আদালত
A A
0

শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আলোচিত শিক্ষিকা রোজিনা বেগম হত্যা মামলার পলাতক অন্যতম আসামি আবুল হোসেন ওরফে সোনা (৫০)–কে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহায়তায় মঙ্গলবার (৩ জুলাই) রাতে ময়মনসিংহের নান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আবুল হোসেন কমলগঞ্জের ভাসানীগাঁও গ্রামের মৃত তৈমুছ মিয়ার ছেলে। পুলিশ জানায়, শিক্ষক রোজিনা বেগম হত্যাকাণ্ডের পর থেকেই আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গত ২৬ মে শিক্ষক রোজিনা হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলার (নং-১৩/২৫) অন্যতম আসামি আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামিকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনার পটভূমি

উল্লেখ্য, গত ২৬ মে সকাল ১০টার দিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কমলগঞ্জ উপজেলার ভাসানীগাঁও গ্রামে একটি কৃষিজমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে থাকেন আব্দুর রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর। খবর পেয়ে নিহত রোজিনার আত্মীয় জালাল মিয়া বাধা দিতে গেলে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরবর্তীতে জালালকে রক্ষায় এগিয়ে আসেন হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা ও ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম। হামলাকারীরা তাদের ওপরও দা ও বল্লম দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত রোজিনা বেগম একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং তার ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই শাহজাহান আহমদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম