Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রবাসী বোয়ালজুর  ইউনিয়ন  ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে অর্থ বিতরণ

Bangla FMbyBangla FM
৩:১৫ pm ২৭, ফেব্রুয়ারী ২০২৫
in সংগঠন
A A
0

আতাউর রহমান কাওছার, বালাগঞ্জ প্রতিনিধি::

পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে বিপুল সংখ্যক মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে প্রবাসী বোয়ালজুর  ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  দুপুরে সিলেটের বালাগঞ্জ  উপজেলার বোয়ালজুর  ইউনিয়নস্থ দারুলউলুম সোনাপুর রুপাপুর মাদরাসা  হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়।

ট্রাস্ট নেতৃবৃন্দ জানান, বৃহত্তর বোয়ালজুর ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক   মানুষের মধ্যে ৩হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের তালিকাভুক্তদের হাতে অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।

প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন  ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা পরিষদের সদস্য  হাজি আব্দুল হাসিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী  হাজি ফারুক আহমদ তালুকদার,  প্রবীণ মুরব্বি মাওলানা মুজাম্মেল আলী, সমাজ কর্মি আব্দুছ ছত্তার, সাবেক মেম্বার হাজি মানিক মিয়া, বেলাল আহমদ তালুকদার, ও খছরু মিয়া, হাফিজ সাইফুল ইসলামের  তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন মাওলানা খালেদ আহমদ।

অনুষ্ঠানে ট্রাষ্টের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল  হাসিম বলেন, প্রবাসী বোয়ালজুর  ইউনিয়ন  ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে অত্যন্ত ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে নগদ অর্থ বিতরণ করেছে।  ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তালিকাভুক্তদের সরাসরি তাদের হাতে অর্থ পৌঁছানোর বিষয়টি খুবই প্রশংসনীয়। এই ট্রাস্ট ধারাবাহিকভাবে সমাজের কল্যাণে কাজ করে চলেছে। যারা এই ট্রাস্টের সাথে জড়িত, আমরা তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ট্রাস্টের সভাপতি হাজি মোতাহির আলী সুহেল জানান, ‘প্রায়  ১৮ বছর ধরে প্রবাসী বোয়ালজুর  ইউনিয়ন  এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে সমাজে গরীব, দুখী, দুস্থ মানুষের কল্যাণে কাজ করছে। প্রতি বছর একাধিক কর্মসূচির মাধ্যমে আর্তমানবতার সেবায় পাশে দাঁড়াচ্ছি আমরা। এবার মহিমান্বিত মাস রমজানকে সামনে রেখে শুভেচ্ছা উপহার হিসেবে আমরা নগদ অর্থ বিতরণের উদ্যোগ নিয়েছি। মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সরাসরি তালিকাভুক্তদের হাতে অর্থ পৌঁছে দিয়েছি আমরা। আমাদের আশা, অন্যান্য কল্যাণমূলক সংগঠনও এমন উদ্যোগ গ্রহণ করবে।’

নগদ অর্থ বিতরণ কার্যক্রমে অবদান রাখা সকল ট্রাস্টিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম