Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

Bangla FMbyBangla FM
৬:৫৭ am ২৭, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

জামিউল ইসলাম তুরান , শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির একাংশের পদ বঞ্চিত নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিষ্টার আনোয়ার হোসেন বলয়ের পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছলিব নূর বাচ্চু। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামীলীগের সুবিধাভোগী ও পৃষ্ঠপোষকরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে পুরষ্কৃত হয়েছে। আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এই কমিটি করা হয়েছে। ত্যাগীদের বাদ এই কমিটি গঠন করায় তৃণমূলের নেতাকর্মীরা নবগঠিত কমিটি প্রত্যাখান করছেন। বিগত সময়ে যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করা হয় নাই। আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।’

সংবাদ সম্মেলনে শেষে শান্তিগঞ্জ বাজারে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। 

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছলিব নূর বাচ্চু, ইসমত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুল লতিফ, নাজমুল হোসেন, এসএম রাবেদ, জমির মিয়াসহ আরো অনেকে।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম