Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান

Bangla FMbyBangla FM
৮:১৬ am ২১, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

শেরপুর  নালিতাবাড়ী উপজেলার ভেতর দিয়ে  প্রবাহিত খড়স্রোত ভোগাই ও চেল্লাখালী নদী, দুদুয়ার খাল, বুড়ীভোগাই সহ আরও কিছু ছোটবড় খাল এই উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। 

এসব নদী ও খাল সহ পাহাড়, টিলা এমনকি ফসলী জমির অভ্যন্তর যেখানেই বালুর সন্ধান পাওয়া যায় সেখানি নিত্য নতুন বালুর স্পট তৈরী করে বেপরোয়াভাবে বালু উত্তোলনের পায়তারা করে থাকে অসাধু বালু ব্যবসায়ীরা। এক ভোগাই নদীর নালিতাবাড়ীর অংশের দৈর্ঘ্য ২৫

থেকে ৩০ কিলোমিটার , যার পুরোটাই বালুর স্পট। পুরো উপজেলার আনাচে কানাচে এরূপ ১০০ টির মতো বালুর অবৈধ স্পট রয়েছে।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সব সময়ে কঠোর অবস্থানে আছে প্রশাসন। দিন রাত নিয়মিত অভিযান পরিচালনা করে দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে।

বিগত ৬ মাসে  উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭৫ টি মামলায় ৬০ লাখ টাকা অর্থদন্ড আদায় করে সরকারি কোষাগারে জমা করেছেন।

তাছাড়া  বালু উত্তোলনের সাথে সরাসরি  জড়িত  ৩৫ জনকে  ধৃত করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।

 উত্তোলিত জব্দকৃত বালু নিলামের মাধ্যমে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, নালিতাবাড়ী উপজেলা প্রশাসন 

 এ ছাড়া বিগত ৬ মাসে ১০০ টিরও অধিক দীর্ঘ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, এক একটি অভিযানের ব্যপ্তি কমপক্ষে ৬ ঘন্টা থেকে ১৬ ঘন্টা পর্যন্ত হওয়ার রেকর্ডও রয়েছে।

প্রত্যেকটি অভিয়ানে পুলিশ, আনসার ব্যাটেলিয়ন সহ বন বিভাগ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর তহশিল অফিসার সহ কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশ গ্রহন করে।

 এ পর্যন্ত  নিয়মিত মামলা হয়েছে প্রায় ১০ টি অবৈধ বালু উত্তোলনের বিষয়ে প্রতিনিয়ত বালু সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, অভিযোগের শুনানী, সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন, প্রচারণা ইত্যাদি কাজ চলমান রেখেছে উপজেলা প্রশাসন। 

উপজেলা প্রশাসনের দাপ্তরিক কাজের পাশাপাশি স্ততা  সর্বোচ্চ গুরুত্ত্ব দিয়ে অতিরিক্ত  কাজ করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

উপজেলা প্রশাসন ধ্যর্থহীন ভাবে প্রকাশ করেন, এরপরও এত্তো এত্তো বালুর স্পট এবং দাপ্তরিক অন্যান্য কাজের ব্যস্ততার সুযোগ নিয়ে নদীর পাড় ভেংগে বালু তুলে অসাধু বালু ব্যবসায়ীরা যেটি কিছু কিছু পয়েন্টে ভয়াবহ আকার ধারণ করেছে।

তবে প্রশাসন যদি সোচ্চার না হতো নদী বা পাহাড়ের কোনরূপ অস্তিত্বই হয়তো রাখতো না এসব বালু সন্ত্রাসীরা। বালুর খোজ পেলে প্রয়োজনে পাতাল পর্যন্ত গর্ত করতেও দ্বিধা করেনা না তারা। 

তবে আশার কথা হচ্ছে বর্তমানে বালুর কোন বৈধ ইজারা পয়েন্ট নেই নালিতাবাড়ীতে। 

ফলে নালিতাবাড়ী থেকে বের হওয়া যেকোন বালু/বালুর ট্রাক সম্পুর্ন অবৈধ। যেখানে ধরা পড়ুক তা অবৈধ।আ্‌শা করি অচিরেই বালু উত্তোলন শূণ্যের কোঠায় চলে আসবে ইন শা আল্লাহ।

 উপজেলা প্রশাসন প্রকাশ করেন, দু:খজনক ব্যপার হচ্ছে এলাকাবাসী প্রশাসনকে সহযোগিতা না করলেও অনেক এলাকাবাসী নিজেদের জায়গা ভাড়া দিয়ে অসাধু বালু ব্যবসায়ীদের ঠিকই সহযোগিতা করে থাকে।

এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন  সকল সচেতন নালিতাবাড়ীবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন আপনাদের নদী, পাহাড়,  ঘরবাড়ী, রাস্তা-ঘাট রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।

লাল মোঃ শাহজাহান কিবরিয়া 

শেরপুর 

Tags: দুর্নীতিপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম