Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষক কর্তৃক দুই শিশুকে বলাৎকারের অভিযোগে আটক

Bangla FMbyBangla FM
৮:৪৩ am ১৯, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক বজলুর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় রওদাতুল আতফাল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বাচড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও রওদাতুল আতফাল মাদ্রাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার সাতপোয়া গ্রামে অবস্থিত রওদাতুল আতফাল মাদ্রাসায় শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী এক ছাত্রের মা জানান, তার দশ বছরের শিশু ছেলেকে দুই মাস ধরে ঘুমের ওষুধ খাইয়ে বলাৎকার করে আসছিল ওই শিক্ষক। কয়েকদিন আগেও ছেলের সাথে একই ঘটনা ঘটে। এরপর ছেলে বাড়িতে ছুটিতে আসে। শনিবার (১৫ মার্চ) তাকে মাদ্রাসায় যেতে বললে সে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। কারণ জানতে চাইলে শিশুটি শিক্ষকের কুকর্মের কথা প্রকাশ করে।

শিশুটি আরও জানায়, তার সহপাঠী আরেক শিক্ষার্থীকেও একইভাবে নির্যাতন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক বিষয়টি জানতে পেরে এক শিক্ষার্থীকে ফোন দিয়ে এসব কথা না বলতে হুমকি দেন।

এ ঘটনা জানার পর ভুক্তভোগী শিক্ষার্থীর মামা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের উপর হামলা চালান। মুহূর্তের মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ মাদ্রাসায় জড়ো হয়ে শিক্ষককে আটক করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, “সরিষাবাড়ী সাতপোয়া এলাকায় রওদাতুল আতফাল একাডেমি মাদ্রাসার দুইজন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম