Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাইবান্ধায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা, একজনের কারাদণ্ড

Bangla FMbyBangla FM
৩:২৯ pm ১৮, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0


গাইবান্ধা প্রতিনিধি
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গাইবান্ধায় বাজার মনিটরিং করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি। এসময় অনিয়মের কারণে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা জরিমানা এবং এক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে শহরের পুরাতন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশুখাদ্য বিক্রি ও ক্রয় রশিদ না রাখার কারণে মেসার্স একরামুল স্টোরকে ১ লাখ ১০ হাজার জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আসাদুল ইসলামকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়াও আলু, পেঁয়াজ-মরিচসহ নিত্যপণ্যের বাজার পরিদর্শন করা হয়। মনিটরিংকালে ব্যবসায়ীদেরকে বেচাকেনার ক্ষেত্রে পাকা রশিদ রাখার নির্দেশনা ও মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির নিদের্শনা দেয়া হয়। অন্যথায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।


এদিকে শহরের ডিবি রোডেও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় লেবেলবিহীন পণ্য রাখাসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ মনিটরিং কার্যক্রমে আরো ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া, কৃষি বিপনন কর্মকর্তা এমএ আশিক ও জেলা ক্যাবের সভাপতি কেএম রেজাউল হক ছাড়াও এ কার্যক্রমে জেলা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।

Tags: জরিমানাপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম