Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নন্দিত ফুটবলার হামজাকে বরণ করে নিলেন সিলেটবাসি

Bangla FMbyBangla FM
৬:৩১ am ১৭, মার্চ ২০২৫
in খেলাধুলা
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রকিবেদকঃ

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। 

সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।  

বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন হামজা। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছে অসংখ্য সমর্থক। 

কেউ ব্যানার হাতে, কেউবা খালি হাতেই প্রিয় তারকাকে এক নজর দেখার অপেক্ষায়।  

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ সকালে বাফুফের সাতজন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। 

এর মধ্যে চারজন—শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল—গতকাল থেকেই সেখানে ছিলেন। আজ তাদের সঙ্গে আরও যোগ দেন রুপু, সবুজ ও মঞ্জু।  

হামজার সঙ্গে তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও এসেছেন। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বাফুফের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন।  

হামজার বাংলাদেশ দলে খেলার খবর আলোড়ন তুলেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। গণমাধ্যমকর্মীরাও এই ঐতিহাসিক মুহূর্ত কাভার করতে বিমানবন্দরে ভিড় করেছেন।  

বাংলাদেশের জার্সিতে হামজার মাঠে নামার অপেক্ষায় এখন পুরো দেশ!

Tags: ফুটবল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম