Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্কুল ছাত্রীকে অপহরন করে বিয়ের অভিযোগ যুবকের বিরুদ্ধে মামলা 

Bangla FMbyBangla FM
৩:৫৪ pm ১৫, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টারঃ

 পিরোজপুরের নাজিরপুরে বিয়ের প্রোলোভন দিয়ে, নবম শ্রেনীর স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে জোড় পূর্বক অপহরন করে বিয়ে করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে হন্য হয়ে খোঁজাখুজি করছেন  বাবা-মা। এনিয়ে নাজিরপুর থানায় বাদী হয়ে বাবা লিটন মন্ডল একটি অপহরণ মামলা করেন। অভিযুক্ত নয়ন শিকারী ও মেয়েকে উদ্ধারের অভিযান চালাচ্ছেন পুলিশ।  

গত (২ মার্চ) সকাল ১০ টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে। মেয়ের বাবা ৪ জনকে আসামী করে একটি অপহরন মামলা দায়ের করেন। 

মামলা ও মেয়ের পরিবার সূত্রে জানা যায়, নয়ন শিকারী দীর্ঘ দিন ধরে মেয়ের বাড়ীতে দিনমজুর হিসাবে কৃষি কাজ করত। সেই সুবাদে মেয়ের সাথে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে স্কুলের যাওয়ার পথে কয়েকজন বখাটে নিয়ে অপহরন করে নিয়ে যায় এবং শাঁখা-সিঁদুর পড়িয়ে একটি ছবি ভাইরাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মেয়ের মা কবিতা মন্ডল জানান, আমার মেয়ে প্রতিদিন যেভাবে স্কুলে যায়, সেদিন ২ তারিখ ও একই ভাবে স্কুলে গেছে। স্কুল থেকে নিখোঁজ আমার মেয়ে। আমি প্রতিদিন অপেক্ষায় থাকি আমার মেয়ে কখন ফিরবে। 

মেয়ের দাদু নারায়ন চন্দ্র মন্ডল বলেন, থানায় গিয়ে আমি কোন বিচার পাই নাই, ১৫-১৬ দিন আমাকে থানা পুলিশ ঘুড়াচ্ছে, তারা আমার নাত্নীকে উদ্ধার করে দিচ্ছে না,তারা যেভাবে বলছে আমি সে ভাবেই কাজ করছি। আমার নাত্নীকে না পেলে আমি আত্মহত্যা করব। 

স্থানীয় স্কুল শিক্ষক বিপুল মৃধা বলেন, ঐশি অনেক মেধাবী। ও আমার ছাত্রী, আমি শুনেছি একদল সন্ত্রাসী ওকে অপহরন করে নিয়ে গেছে। 

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, নয়ন শিকারী বাদীর বাড়ীতে মাঝে মাঝে কাজ করতে আসত সেই ভাবে আস্তে আস্তে তাদের মাঝে সম্পর্কের তৈরী হয়, এ সংক্রান্তে আমাদের নারী শিশু আইনে মামলা হয়েছে, আসামী গ্রেফতার ও তদন্ত চলমান রয়েছে,ভিক্টিম উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আশা করি শিগ্রই উদ্ধার করতে স্বাক্ষম হব।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম