Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়ায় দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১১:৫৩ am ১০, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

আল-আমিন খান রাব্বি, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে পদ্মা নদীতে দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ইয়ারুল শেখ (৪৬)কে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।

আজ সোমবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বের কালোয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ইয়ারুল শেখকে গ্রেপ্তার করা হয়। ইয়ারুল  উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া এলাকায় মৃত বদর উদ্দিনের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়ারুল শেখ দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে নাশকতাসহ পাঁচটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে
 সোপর্দ করা হবে।

গত বছর ২৮শে অক্টোবর কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল অভিযানে পদ্মা নদীতে গেলে ইয়ারুল শেখের নেতৃত্বে তাদের পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম