Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে শিশুধর্ষণে জড়িতদের ফাঁসির দাবিতে   মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Bangla FMbyBangla FM
২:০০ pm ০৯, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

মোঃ হুমায়ুন কবির গৌরীপুর প্রতিনিধি :

মাগুরায় শিশুধর্ষণসহ সারাদেশে ধর্ষণের মতো জঘন্যতম অপকর্মে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসি দেয়ার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার ৯ মার্চ “ধর্ষণ-নিপীড়ন আর নয়” স্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। 

বক্তরা বলেন, মাগুরায় একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। বাসে-ট্রেনে, লঞ্চে চলছে ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা। এধরণের ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৭দিনের মধ্যে বিচারকার্য শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্তস্থাপন করতে না পারলে সারাদেশে চলমান ধর্ষণের ট্রেনের ব্রেক চাপা সম্ভব নয়। 

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, উদীচী সংসদ গৌরীপুর শাখার সাবেক সভাপতি পলাশ মাজহার, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সাবেক সভাপতি মহসিন মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহসভাপতি মহসীন মিয়া, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, সম্পাদক রুহুল্লাহ, গণ্যমান্য ব্যক্তি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মাহফুজুর রহমান, শামীম আনোয়ার প্রমুখ।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম