Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় অনেক গুলো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য

Bangla FMbyBangla FM
৫:৪৫ am ০৯, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0


জেলা প্রতিনিধি নওগাঁঃ-হাবিবুর রহমান,
জেলার ১১টি উপজেলার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য।
সহকারী শিক্ষক দিয়ে দায়সারাভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করানো হচ্ছে। ফলে
বছরের পর বছর পদোন্নতি ও মূল্যায়ন না পেয়ে এক প্রকার হতাশা বিরাজ করছে এসব দায়িত্বরত
শিক্ষকের মনে। সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এ জেলার মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের


সংখ্যা ১ হাজার ৩৭৪টি। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫৯৭টিতে। সহকারী শিক্ষকের ৭
হাজার ৩৩৫টি পদের মধ্যে শূন্য রয়েছে ৯৮টি। এসব কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য
কাজ। শিক্ষকরা বলছেন, সব যোগ্যতা থাকা সত্তে¡ও তারা বঞ্চিত হচ্ছেন পদোন্নতি থেকে। কেউ কেউ
বছরের পর বছর একই গ্রেডে চাকরি করলেও মিলছে না পদোন্নতি। এ ছাড়া সরকার কৌশল হিসেবে
বছরে প্রায় অর্ধকোটি টাকা সাশ্রয় করছে। শিক্ষকরা তাদের কাজের যথাযথ মূল্যায়ন আশা
করছেন। আর শিক্ষা কর্মকর্তা বলছেন মামলা থাকার কারণে সমস্যার সমাধান হচ্ছে না।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ধামইরহাটে প্রধান শিক্ষকের ১১২টি পদের মধ্যে শূন্য রয়েছে ৪৯টি,
পতœীতলায় ১৩৪টির মধ্যে শূন্য ৫৯টি, বদলগাছীতে ১৩৩টির মধ্যে শূন্য ৬৩টি, মহাদেবপুরে ১৩৫টির
মধ্যে শূন্য ৩৩টি, নিয়ামতপুরে ১২৮টির মধ্যে শূন্য ৫২টি, পোরশায় ৭৮টির মধ্যে শূন্য ৪৩টি,
সাপাহারে ৯৬টির মধ্যে শূন্য ৩৮টি, মান্দায় ১৮০টির মধ্যে শূন্য ৭৮টি, আত্রাইয়ে ১৩০টির মধ্যে
শূন্য ৬৩টি, রানীনগরে ১০০টির মধ্যে শূন্য ৪৩টি এবং নওগাঁ সদর উপজেলায় ১৩৯টির মধ্যে শূন্য
রয়েছে ৬৬টি। রানীনগর উপজেলার সিংড়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক মীর্জা আয়েনুল হক (টুটুল) বলেন, ‘ভারপ্রাপ্তের ভারে আমার জীবন শেষ। ২৫ বছরের
চাকরিজীবনের প্রায় ২০ বছর ভারপ্রাপ্ত হয়েই কাটালাম। অথচ সরকার সব কাজ করে নেয়। সব ধরনের
যোগ্যতা থাকার পরও পদোন্নতি বা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছি না।’

একইভাবে সব যোগ্যতা থাকার পরও প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক
সহকারী শিক্ষক। তারা বলছেন, বিভিন্ন অফিসিয়াল কাজে সভা, প্রশিক্ষণ ও উপজেলা শিক্ষা অফিসে
যাওয়া-আসা করতে হয়। বিনিময়ে কোনো সুযোগ-সুবিধা পাওয়া যায় না। সরকার ইচ্ছা করলেই
তাদের প্রাপ্য সম্মান দিতে পারে। এক শিক্ষক বলেন, সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড, অন্যদিকে
প্রধান শিক্ষকের দশম গ্রেড। আমাদের মূল বেতন ১১ হাজার টাকা। আর প্রধান শিক্ষকদের ১৬ হাজার
টাকা। আমাদের বাড়ি ভাড়া ৪ হাজার ৯৫০ টাকা। প্রধান শিক্ষকদের ৬ হাজার ৮৮০ টাকা। সব
মিলিয়ে সহকারী শিক্ষকদের বেতন ১৭ হাজার ৬৫০ টাকা এবং প্রধান শিক্ষকদের বেতন ২৪ হাজার ৫৮০
টাকা। ফলে তাদের সঙ্গে আমাদের বেতনের তারতম্য ৬ হাজার ৯৩০ টাকা। এখানে সরকার কৌশল
হিসেবে প্রধান শিক্ষকদের পদোন্নতি দিচ্ছে না। কারণ প্রতি বছর সরকারের সাশ্রয় হচ্ছে ৪১ লাখ
৩৭ হাজার ২১০ টাকা।

অন্যান্য খরচ দিয়ে আরও ১০-১৫ লাখ টাকা সাশ্রয় হচ্ছে সরকারের। আর এ
কারণেই হয়তো আমাদের পদোন্নতি দিচ্ছে না। মহাদেবপুর উপজেলার ৩৫নং সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সবুজ হোসেন বলেন, প্রধান শিক্ষকের অভাবে শ্রেণিকক্ষে
শুধু যে পাঠদান ব্যাহত হচ্ছে তা-ই নয়, অন্য শিক্ষকদেরও হিমশিম খেতে হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষকরা মূলত সহকারী শিক্ষক। অনেক সময় বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজে তাদের ব্যস্ত
থাকতে হয়। সে ক্ষেত্রে পাঠদান বিঘিœত হয়। জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
(ডিপিও) সাইফুল ইসলাম বলেন, জেলার যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে সেখানে
ভারপ্রাপ্ত ও কিছু জায়গায় চলতি দায়িত্বের প্রধান শিক্ষক আছেন। আর প্রধান শিক্ষকের এই
বিষয়টি নিয়ে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছু করা যাবে না। আমিও চাই
এই সমস্যার দ্রæত সমাধান হোক। তাই মামলাগুলো শেষ হলে ওই পদগুলোতে নিয়োগ দেওয়া সম্ভব হবে
বলে আশা করছি।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম