Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্গাপুরে সিপিবি’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Bangla FMbyBangla FM
৪:০৯ am ০৭, মার্চ ২০২৫
in সংগঠন
A A
0
Oplus_131072

Oplus_131072

নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি। 

বৃহস্পতিবার (৬ মার্চ)সকাল ১১টায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলের আন্তর্জাতিক সংগীত, পরে দুর্গাপুর শহরে এক বিশাল লাল পতাকার মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তারা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত বিশ্ব গঠন এবং বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা যুদ্ধবিরোধী আন্দোলন জোরদার করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া, তারা সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান।

আলোচনা সভার আগে একটি লাল পতাকার মিছিল বের করা হয়, যেখানে স্থানীয় সিপিবি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মিছিলটি দুর্গাপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের  সামনে এসে শেষ হয়।

ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকে এটি শ্রমিক শ্রেণির অধিকার, গণতান্ত্রিক আন্দোলন এবং সমাজতান্ত্রিক রূপান্তরের জন্য কাজ করে আসছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতারা ভবিষ্যতে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দিন মীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায়, আলোচনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আদিবাসী নেত্রী পার্বতী রিচিল, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রায়হান প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম