Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং, ভ্রাম্যমান আদালতে জরিমানা

Bangla FMbyBangla FM
৬:৩৭ pm ০৪, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল,  ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসাবে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা (৪মার্চ) মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেবাবাদ বাজারে বাজার মনিটরিং এর অংশ হিসাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান মাস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল উপজেলার সাহেবাবাদ বাজারে অভিযান পরিচালনা করে। এসময় ইফতারি সামগ্রী প্রস্তুতে কোনো ধরনের রং, পোড়া তেল ব্যবহার না করা এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি তৈরি করে ঢেকে রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয় এবং তদারকি করা হয়। পাশাপাশি, যানজট নিরসনে রাস্তার দুপাশের ফুটপাতে থাকা কিছু ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হোটেল মালিক জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা,  মুদি দোকারি হৃদয় চন্দ্র সাহাকে ২ হাজার টাকা, ফল দোকানি ছাদেক মিয়াকে ৪ হাজার টাকা, আরেক ফল দোকানি সবুজ মিয়াকে ২ হাজার টাকা এবং মনির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরণের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম