Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Bangla FMbyBangla FM
১০:৪৭ am ০৩, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না রাখায় খোরশেদ ভেরাইটিজ স্টোর নামে এক মুদি দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এ অভিযান সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারের মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ মজুদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকানিকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া ইফতারি সামগ্রী প্রস্তুতে কোনো ধরনের রং, পোড়া তেল ব্যবহার না করা এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি তৈরি করে ঢেকে রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয় এবং তদারকি করা হয়। 

পাশাপাশি, যানজট নিরসনে রাস্তার দুপাশের ফুটপাতে থাকা কিছু ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয় এবং বাকীগুলোকেও একইদিনের মধ্যেই সরিয়ে নেয়ার জন্য বলা হয়। এর পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে মর্মে সতর্ক করা হয়। 

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরণের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম