Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক

Bangla FMbyBangla FM
১০:৪০ am ০৩, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। দীর্ঘদিন ধরে বোয়ালমারী সেনা ক্যাম্পে স্থানীয় এলাকায় মাদকের বিস্তার বৃদ্ধির অভিযোগ আসছিল। এ প্রেক্ষিতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩ মার্চ ২০২৫) রাত ৩টার দিকে যৌথ টহল দল গোপন সূত্রে তথ্য পায় যে দক্ষিণ খামারগ্রাম মাহফুজুর রহমানের বাড়ি সেহরির আগে মাদক লেনদেন চলছে। তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের বাড়ির চারপাশ ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো দক্ষিণ কামড়গ্রামের কবির শেখ (৪২), রিপন শেখ (৪০), মাহফুজুর রহমান (৪০) ও তুষার মাতব্বর (২৪)। তাদের কাছ থেকে ১৫০ পিস  ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে বোয়ালমারী থানার এসআই দেওয়ান শামীম খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নাম্বার ৩।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, বোয়ালমারী থানা পুলিশ সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্য সহ ৪ মাদক কারবারীকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার বিকেলে তাদের আদালতে চালান দেয়া হবে।  মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম