Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা আটক

Bangla FMbyBangla FM
১:০৭ pm ০২, মার্চ ২০২৫
in ক্যাম্পাস
A A
0

আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আজ রবিবার দুপুরবেলা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষা কক্ষ থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাঝহারুল ইসলাম নাঈম এবং সাদ্দাম হোসেন হল ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁদের মারধর করেন।

জানা যায়, সমাজকল্যাণ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অভিযুক্ত দুই নেতাও পরীক্ষা দিতে আসেন। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অনুষদ ভবনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাঁদের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাত থেকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন।

এ সময় সাধারন শিক্ষার্থীরা বলেন, আন্দোলন চলাকালীন সময়ে আটককৃত দুই নেতা বিভিন্নভাবে শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়েছেন। এর আগেও তাঁরা শিক্ষার্থীদের মারধর ও ক্যাম্পাসে মারামারিতে জড়িয়েছেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পরবর্তীতে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। তাঁরা আজকে পরীক্ষা দিতে এসে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। এরকম সন্ত্রাসীরা কীভাবে পরীক্ষা দিতে আসার সাহস পায়, তা আমরা জানতে চাই।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “প্রক্টরিয়াল বডির সহায়তায় তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে ২০১৩ সালের আইন অনুযায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়াও কোনো সুনির্দিষ্ট অভিযোগ জমা আছে কি না— সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম