Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে যুবদলের খাবার বিতরণ

Bangla FMbyBangla FM
১২:৫৮ pm ০৩, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে যুবদলের উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে কাপ্তাই উপজেলা সদর এলাকায় আয়োজিত এ মানবিক কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন।

খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রপথিক। জাতির দুর্দিনে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে জাতি যখন দিকভ্রান্ত, তখন মেজর জিয়া চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। জাতির এই শ্রেষ্ঠ সন্তান নিজের জীবন উৎসর্গ করে গেছেন দেশের জন্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ জাহিদুল ইসলাম, সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, মহিলা দলের সভাপতি পারুল আক্তার ও সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার রিনা।

এছাড়াও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ—আবুল বাশার বাবুল, আজগর, মাসুদ, সালাউদ্দিন মঞ্জু, জিকু, আজিম, নেজাম, মাহাবুব, মনছুর, বারেক, ভুবন, দিলু, নুর আলম, আব্দুল আজিজ, সালাউদ্দিন রুবেল, রাসেল, নাসির উদ্দিন সবুজ, মো. নিজাম উদ্দিন, মাহবুব আলম, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় কাপ্তাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম