Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়ায় বিএনপির দুই প্যানেলের সংঘর্ষে উত্তেজনা, আহত সাবেক চেয়ারম্যান

Bangla FMbyBangla FM
১০:৩২ am ১২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

জুয়েল রানা, কুষ্টিয়া:
কুষ্টিয়ার সদর উপজেলার শংকরদিয়া গ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুটি প্যানেলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন।

রোববার (১১ মে) বিকেলে শংকরদিয়া হাই স্কুল মাঠে পৃথক দুটি প্যানেলের সম্মেলন ঘিরে সংঘর্ষের সূত্রপাত হয়। একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন আলফাজ উদ্দিন ও আহাদ আলী, যাঁরা কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব হোসেনের অনুসারী। অন্য প্যানেলের নেতৃত্ব দেন ইউপি সদস্য মাহবুব আলম, ডা. খবির উদ্দিন ও ডা. রাজ্জাক, যারা জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকারের সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে মাহবুব-খবির প্যানেল সম্মেলন শুরু করলে, হঠাৎ প্রতিপক্ষ প্যানেলের সমর্থকরা হামলা চালায়। সংঘর্ষে গুরুতর আহত হন আলফাজ উদ্দিন, যাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে প্রতিশোধমূলক হামলায় মাহবুব আলমের একটি গুদাম ও বসতবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পৌঁছালে আলফাজপন্থীরা পাইপ কেটে দেয়, যাতে আগুন নেভানো সম্ভব না হয়।

ইবি থানার ওসি শেখ মেহেদী হাসান বলেন, “ঘটনাটি রাজনৈতিক আধিপত্যের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন, একটি গুদাম ও বাড়ি আগুনে পুড়ে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অপরাধীদের শনাক্তে অভিযান চলছে।”

এলাকায় এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সহিংসতার আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম