Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জে বিএনপি নেতা নূর আলীকে হত্যা মামলার ‘মিথ্যা আসামি’ করার অভিযোগে মানববন্ধন

Bangla FMbyBangla FM
১২:০৩ pm ১৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে হানিফ আলী নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় বিএনপি নেতা নূর আলীকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি। নেতারা অভিযোগ করেন, নূর আলীকে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ মামলায় জড়ানো হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা ও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামছুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন। তিনি বলেন,

“নূর আলী ১৭ বছর ধরে রাজনৈতিক হয়রানির শিকার। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার নাম প্রত্যাহারের দাবি জানাই। তা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

তিনি শান্তিগঞ্জ থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন,

“জেলা বিএনপির পক্ষ থেকে বারবার অনুরোধ সত্ত্বেও থানার ওসি স্বৈরাচারীদের পক্ষ নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দিচ্ছেন। প্রশাসনের ভেতরে যারা স্বৈরাচারীদের দোসর হিসেবে কাজ করছে, তাদের দ্রুত অপসারণ করতে হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান, জেলা বিএনপির সাবেক পরিবেশ সম্পাদক এবাদুর রহমান প্রমুখ।

মুঠোফোনে যোগাযোগ করা হলে বিএনপি নেতা নূর আলী বলেন,

“বাড়ির ছাদের পানি পড়া নিয়ে পারিবারিক ঝগড়া হয়। রাব্বি ও টিপুর মধ্যে সংঘর্ষে তাদের চাচা হানিফ মিয়া মারা যান। কিন্তু পুরোনো শত্রুতার জের ধরে কুবাদ মিয়া ষড়যন্ত্র করে আমাকে মামলায় জড়িয়েছে। আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নই।”

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন,

“মামলার তদন্তকারী কর্মকর্তা নিরপেক্ষভাবে তদন্ত করছেন। তদন্তে যদি নূর আলীর সম্পৃক্ততা না পাওয়া যায়, তবে তার নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জিতু মিয়া, আকবর আলী, আমির মিয়া, জয়কলস ইউনিয়নের আশরাফ মিয়া ও তালেব মিয়া, যুবদল নেতা আবুল হাসনাত, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, ও ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান পাপ্পু, আল আমিন, সুমন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম