Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরনদীতে বিদ্যালয়ের প্রবেশপথে বেড়া, শিক্ষার্থীদের বিক্ষোভ ও কর্মসূচি পালিত

Bangla FMbyBangla FM
১১:২৫ am ২৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ খায়রুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথে বাঁশ ও কাঠ দিয়ে বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রবিবার (২৯ জুন) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, বিদ্যালয়ের পেছনের ফটক সংলগ্ন একটি পথ দীর্ঘদিন ধরে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি স্থানীয় চাঁদশী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হানিফ সরদার ঐ পথে বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে।

স্থানীয় বাসিন্দা জহির কাজী, রিপন হাওলাদার, আলামিন হাওলাদার, আলাউদ্দিন কাজী ও সানুরা বেগমসহ একাধিক অভিভাবক জানান, পথটি যুগ যুগ ধরে জনগণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি জনস্বার্থে ব্যবহৃত রাস্তা হওয়ায় সেখানে বেড়া দেওয়া অমানবিক ও সামাজিকভাবে নিন্দনীয় কাজ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা বেগম বলেন, “একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এটি শুধু নৈতিকতা বিরোধীই নয়, শিশুদের নিরাপত্তা ও শিক্ষার পথে বড় বাধা।”

অভিযুক্ত শিক্ষক মো. হানিফ সরদার বলেন, “আমি কারো চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি। স্কুলে যাওয়ার জন্য দুইটি পথ রয়েছে—দুইটিই আমার জমির ওপর দিয়ে গেছে। একটি পাকা পথ, যেটি শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যবহার করেন। আর যেটিতে বেড়া দেওয়া হয়েছে, সেটি আমার ব্যক্তিমালিকানাধীন জমি।”

এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. চুন্নু ফকির বলেন, “বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিষয়টি অবগত করেছেন। শিক্ষার্থীদের যাতায়াতে ব্যাঘাত ঘটলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম