Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ডের যাচাই-বাছাই সম্পন্ন

Bangla FMbyBangla FM
৮:৪৮ am ১০, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩০ কেজি চালের ভিডাব্লিউবি (Vulnerable Group Feeding) কার্ডের উপকারভোগী হিসেবে ৪১০ জন দরিদ্র নারীর চূড়ান্ত তালিকা চূড়ান্ত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন।

চাঁদখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে মোট ১,৬২৯ জন দরিদ্র নারী অনলাইনের মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে সরকার নির্ধারিত ৪১০ জনকে লটারির মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন
  • সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক
  • প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়
  • উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা
  • পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন
  • পাইকগাছা থানার এসআই নুর আলম

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, বর্তমান সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক আবুল হাশেমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ সরদার, ইউপি সচিব জিএম আব্বাস উদ্দিন, ইউপি সদস্য ও মহিলা সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগে দরিদ্র নারীদের মাঝে স্বচ্ছতা ও সমতার ভিত্তিতে সাহায্য পৌঁছে দেওয়ার প্রয়াস প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মাঝে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম