Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : মামুনুর রশীদ মামুন

Bangla FMbyBangla FM
৬:০৩ am ১৬, অগাস্ট ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

রিপন মারমা কাপ্তাই :

রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন  সম্পাদক এডভোকেট  মামুনুর রশীদ মামুন বলেছেন, যারা সমাজের ভালো ও সৎ মানুষ তাদের দলের সদস্য করতে হবে। শিক্ষক, উকিল, চাকুরীজীবি, পোশাক শ্রমিকসহ যাদের সমাজে সুনাম রয়েছে তাদেরকে দলে নিতে হবে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন এলাকায় ২ নং রাইখালী ইউনিয়ন বিএনপি উদ্যোগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এক সমাবেশে সভায় কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় ২নং রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন  সম্পাদক এডভোকেট  মামুনুর রশীদ মামুন তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, বিএনপি বড় ও জনপ্রিয় একটি রাজনৈতিক দল। ফাঁক-ফোকর দিয়ে এই দলে কিছু দুষ্কৃতিকারী ঢুকতে পারে। তবে আমরা সজাগ রয়েছি, কেউ যদি সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনীসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় সন্মানিত অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলী বাবর,   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, যুগ্ন সম্পাদক দিলদার হোসেন, বাবু দেব জ্যোতি চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, সদস্য আব্দুল খালেক মেম্বার, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম, কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, রাইখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অংসি মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি 

হারুন অর রশিদ রতন,যুগ্ন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন কন্ট্রাক্টর, 

এসময় আরো উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার,কাপ্তাই উপজেলা যুবদলের সিনিয়র  যুগ্ন আহবায়ক আবু হাসান চৌধুরী রক্সি, যুগ্ন আহবায়ক  সুমন মারমা ও আব্দুল মান্নান, কাপ্তাই উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সেলিম বাপ্পাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম